পঞ্চরত্ন গোলারুটি
খাদ্য তালিকার একটা উপাদেয় খাদ্য 'গোলারুটি'।
এটাকে মুখোরোচক সবজি মিশ্রিত করলে তার পুষ্টিগুণ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়.... বাচ্চারা নানা রকমের খাবারের প্রতি আকৃষ্ট হয়, যদি তা মুখোরোচক হয়। রবিবারের রান্নায় আজ থাকল তেমনই একটি পদ্ধতি—
আপনাদের জন্য
![]() |
| পঞ্চ উপকরণ |
উপকরণ:
ক) আটা/ময়দা বা দুটোর মিশ্রণ ১ কাপ, খ) ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ও সিদ্ধ আলু ২টি, গ) এক চিমটে খাওয়ার সোডা,/১টা ডিম, ঘ) লবণ, ঙ) গোলমরিচ গুঁড়ো, চ) সাদা তেল
প্রণালী:
পর্ব ১: সমস্ত সবজি কুচো আকারে কেটে নিতে হবে।
সিদ্ধ গোটা আলি গ্রেট করে নিতে হবে।
পর্ব ২ :একটা পাত্রে ময়দা নিয়ে তাতে বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল মিশিয়ে মধ্যম মানের তরল করতে হবে।
![]() |
| মিশ্রণ |
পর্ব ৩ : ঐ মিশ্রণে সবজির সমস্ত ও লবণ, গোলমরিচ মিশিয়ে ঘনত্ব দেখতে হবে, বেশি মনে হলে আরেকটি জল মিশিয়ে নিতে হবে।
পর্ব ৪ : এবার তাওয়া গরম করে সামান্য তেল দিতে হবে। পাত্রের মিশ্রণ হাতায় করে দিয়ে গোল রুটির আকারে ছড়িয়ে একটা ঢাকা ৩ মিনিট চাপা দিয়ে ভেজে নিতে হবে। এভাবে দুপিঠই হবে।
তৈরি গরম গরম ব্রেকফাস্ট বা ডিনার।
খেতে পারেন, পুদিনা চাটনি, সস, বা ডিমের কারি সহযোগেও
পুদিনা চাটনি: পুদিনাপাতা রসুন কাঁচা লংকা সহযোগে বেটে নিয়ে, লেবুর রস মিশিয়ে নিতে হবে। তেঁতুলের গোলাও চলবে।
প্রস্তুত..... মুখোরোচক পুষ্টিকর গোলারুটি।
![]() |
| পঞ্চরত্ন গোলারুটি |



No comments:
Post a Comment