সেদিন জানালায় বসে দেখছিলাম, কীভাবে একটা বাড়ি ধীরে ধীরে গড়ে ওঠে। ইটের উপর ইট।সব ইট সমান তাপে শুকনো নয়, কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই ।হঠাৎ নজরে এল মিস্ত্রির সহচরটি একটা বেশ বড় মাপের তারজালিতে বাল ভরে তারপর ক্রমাগত সেটাকে এপাশ-ওপাশ নেড়ে চলেছে।ঝুরঝুর করে দানাবালি নীচে জমা হচ্ছে। একটা ভীষণ আলোড়ন শেষে তারজালিটিতে জমে ওঠা ঢেলা, নোংরা ফেলে ফেলে দিচ্ছে ছেলেটি। হঠাৎ মনে হল, জীবনেও তো কত নোংরা, ঢেলা লুকিয়ে থাকে। সেগুলো কী করে পরিশুদ্ধ হবে?
জীবন কীভাবে? কখন নিজেকে পরিশুদ্ধ করে নেই, আমরা বুঝতেই পারি না। কখনও কখনও এমন হয় না? হঠাৎ হঠাৎ আমরা বিভ্রান্ত হয়ে উঠি? মনে হয় জীবনটা এবার থমকে গেল! একটা কোনো ঘটনা জীবনে তুমুল আলোড়ন তুলল। হয় না এমন?
এই আলোড়নই আসলে জীবনের তারজালি। জীবনের সাথে মিশে থাকা যা,কিছু ভেজাল। যা কিছু নোংরা, ঢেলা সব আটকা পড়ে সামনে চলে আসে। আর আমরা ঝরঝরে পরিশুদ্ধ হয়ে একধাপ সামনে এগোই। আবার পথচলা শুরু হয়। সঞ্চয় হয় আরও শত শত নোংরা। আবার একদিন জীবনে ঝড় ওঠে, সৃষ্টি হয় আলোড়নের...তবু থামা নয়। জীবন বাড়ি গড়তে হলে ইটের পর ইট এভাবেই গেঁথে যেতে হবে।
এটাই জীবন,এটাই পথচলা।

বেশ বেশ
ReplyDeleteআপনি কে বুঝতে পারলাম না, কিন্তু আপনার মতামত পেয়ে ভীষণ ভালো লাগল। ধন্যবাদ ও শুভেচ্ছা রইল
ReplyDeleteনোংরা কাদাজল আছে বলেই জীবন এত মধুর। শুধু পরিশুদ্ধ একটা জীবন নিয়ে কিই বা করতাম। তবুও বৃথা চেষ্টা এ জীবনের অপরিশ্রুত অংশকে পরিশ্রুত করে নেওয়ার।
ReplyDelete