Translate

Wednesday, 13 October 2021

 

পটল গোবিন্দঃ

উপকরণ
উপকরণঃ

পটল ৭টা (প্রয়োজন মতো) / আলু দুটো / আদা / টমেটো/ ১-কাপ গোবিন্দভোগ চাল/ ঘি দু-চামচ / চিনি এক চামচ (বড়ো) / গোটা গরম মশলা/ এক কাপ দুধ / লবণ / হলুদ/ গোটা শুকনো লংকা (ফোড়নের জন্য)/ কাঁচা লংকা (ঝাল প্রিয়তা অনুসারে)/ ধনে গুঁড়ো/জিরে গুঁড়ো। ( আমিষ রান্না করলে ২টি পেঁয়াজ ও ৬ কোয়া রসুন))

প্রণালীঃ

পটল গোবিন্দ
পর্ব ১ঃ কড়াতে এক চামচ ঘি ও সামান্য তেলের মিশ্রণে গোটা গরম মশলা, তেজপাতা,শুকনো লংকা ফোড়ন দিয়ে ঐ তেলে জলে ভালো করে ধুয়ে রাখা জল ঝরানো, গোবিন্দভোগ চাল ভেজে নিতে হবে।

পর্ব ২ঃ পটল চাকা চাকা করে চোটো আকারে কাটা, আলু ডুমো করে ছোটো আকারে কেটে দুটো উপকরণকেই আলাদা ভাবে লালচে করে ভেজে নিতে হবে।

পর্ব ৩ঃ এবার অবশিষ্ট তেলে ( কুড়ানো পেঁয়াজ ও রসুন কষাতে হবে আমিষ রান্নার ক্ষেত্রে।) টমেটো কুচি দিয়ে কিছুটা কষানো হলে সমস্ত মশলা উপকরণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে তেল ছেড়ে এলে, ঐ মশলায় ভেজে রাখা চাল ও আলু,পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

পর্ব ৪ঃ মিশ্রণে জল মাপ মতো দিতে হবে ( চাল ঃ জঃ/ ১ঃ ২) হিসাবে দিতে হবে, তবে এক্ষেত্রে এককাপ জল ও এককাপ দুধ দিতে হবে,তাই আরও হাফ কাপ জল মিশিয়ে, মিশ্রণে স্বাদমতো লবণ ও চিনি মিশিয়ে, ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। নামানোর ঠিক আগে সামান্য গরম মশলা ও ঘি ছড়িয়ে দিলেই তৈরি মজাদার পটল গোবিন্দ।

No comments:

Post a Comment